সাধারণ প্রশ্নের উত্তর
সুবিধা, প্ল্যান ও সেটআপ সম্পর্কে সাধারণ প্রশ্নের উত্তর দেখুন।
অন্যমাত্রায় কী কী করা যায়?
প্রোডাক্টের ল্যান্ডিং পেজ বা পুরো অনলাইন স্টোর তৈরি করুন। ক্যাটালগ, অর্ডার আর ইনভয়েস ম্যানেজ করুন এবং টিম নিয়ে কাজ করুন। পেইড প্ল্যানে কাস্টম ডোমেইন, স্টক, রিপোর্ট আর বাড়তি লিমিট পাবেন।
কোডিং জানা লাগবে?
ভিজ্যুয়াল বিল্ডারে কোডিং ছাড়াই সেকশন, টেক্সট, ছবি, ভিডিও আর প্রোডাক্ট সাজান। পাবলিশ করার আগে মোবাইল ও ডেস্কটপ প্রিভিউ দেখে নিন।
Facebook ও Instagram-এর পাশাপাশি অন্যমাত্রা ব্যবহার করা যাবে?
হ্যাঁ। লাইভ স্টোর বা প্রোডাক্টের লিংক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। মেসেজিং কানেক্ট করতে আলাদা অ্যাকাউন্ট সেটআপ ও প্রোভাইডারের পারমিশন লাগে। শুধু সাইন আপ করলেই সোশ্যাল মিডিয়ার অর্ডার অটো ইমপোর্ট হয় না।
অর্ডার ও পেমেন্ট কীভাবে ম্যানেজ করব?
ড্যাশবোর্ডে অর্ডারের প্রোডাক্ট, ক্রেতা, পেমেন্ট, ডেলিভারির তথ্য আর ইনভয়েস দেখুন। ম্যানুয়াল পেমেন্ট নিজে চেক করতে হবে। bKash পেমেন্ট অটো কনফার্ম করতে সেটআপ করা API অ্যাকাউন্ট লাগবে।
ফ্রি প্ল্যান আছে কি?
হ্যাঁ। ফ্রি প্ল্যানে স্টোর, প্রোডাক্ট, অর্ডার আর স্টোরেজের নির্দিষ্ট লিমিট আছে। পেইড প্ল্যান নেওয়ার আগে প্রাইসিং পেজে বর্তমান লিমিট ও দাম দেখে নিন।
কোন ফিচারের জন্য কোন প্ল্যান লাগবে?
কাস্টম ডোমেইন, স্টক, অ্যানালিটিক্স আর রিপোর্ট এক্সপোর্টের জন্য পেইড প্ল্যান লাগবে। ক্রেতার অঞ্চলভিত্তিক রিপোর্ট বিজনেস ও বিজনেস প্লাসে পাবেন। টিম মেম্বারের লিমিট আর কাস্টম টেমপ্লেট অ্যাক্সেসও প্ল্যান অনুযায়ী।
কী ধরনের প্রোডাক্ট বিক্রি করতে পারব?
বর্তমান চেকআউট ফিজিক্যাল প্রোডাক্টের জন্য। এতে ক্যাটালগ, ভ্যারিয়েন্ট, স্টক আর ডেলিভারির তথ্য রাখা যায়। অটো ডিজিটাল ডাউনলোড, কোর্স অ্যাক্সেস বা ডিজিটাল ডেলিভারি এখন নেই। প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে প্ল্যাটফর্মের শর্ত মানতে হবে।
নিজের ডোমেইন কানেক্ট করতে পারব?
স্টার্টআপ, বিজনেস ও বিজনেস প্লাসে নিজের ডোমেইন কানেক্ট করুন। আপনার কেনা ডোমেইনে সঠিক DNS রেকর্ড দিয়ে ভেরিফিকেশন করতে হবে। ডোমেইন কেনার খরচ সাবস্ক্রিপশনের বাইরে।
সাইন আপ করলেই কি পেমেন্ট ও কুরিয়ার চালু হবে?
চেকআউটে ক্যাশ অন ডেলিভারি আছে। যে পেমেন্ট মেথড রাখতে চান তা সেটআপ করুন। bKash API ও কুরিয়ার বুকিংয়ের জন্য সঠিক মার্চেন্ট তথ্য এবং প্রয়োজনে প্রোভাইডারের অ্যাপ্রুভাল লাগবে। কুরিয়ার চার্জ কুরিয়ার কোম্পানি ঠিক করে।
আলাদা মোবাইল অ্যাপ আছে কি?
মোবাইল ব্রাউজার থেকে রেসপনসিভ ওয়েবসাইট ব্যবহার করুন। বর্তমান সেবায় আলাদা নেটিভ Android বা iOS অ্যাপ নেই।
কার্ট রিকভারি ও অটো রিনিউ আছে?
অটো অ্যাব্যান্ডনড কার্ট রিকভারি এখন নেই। পেইড সাবস্ক্রিপশন রিনিউ করতে চেকআউট থেকে পেমেন্ট করতে হবে। প্রতি বিলিং পিরিয়ডে অটো টাকা কাটা হয় না।